উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা নিয়ে প্রশ্ন উঠেছে। ই-পাসপোর্ট আবেদনের পরপরই দুই ঘণ্টা ব্যবধানে সম্পূর্ণ বিপরীতধর্মী দুটি এসএমএস আসায় চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে।
গত ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মো. অপু মিয়া নামের এক আবেদনকারী বায়োমেট্রিক দেন। ওই দিন বিকেল ৩:০৫ মিনিটে সংশোধনের নোটিশ পেলেও, ৫:০৪ মিনিটে তার আবেদন বাতিল করা হয়।
৩০ সেপ্টেম্বর অফিসে গেলে সহকারী পরিচালক জানান, পূর্বের পাসপোর্ট নম্বর A09523320 গোপন করায় আবেদন বাতিল হয়েছে। তবে যাচাইয়ে সেই পাসপোর্টের সাথে আবেদনকারীর তথ্যের মিল পাওয়া যায়নি।
ভুক্তভোগীরা বলছেন, সামান্য কারণে আবেদন বাতিল করে পুনরায় ফি নিয়ে নতুন আবেদন করতে বলা হচ্ছে। এতে অতিরিক্ত সময় ও অর্থ অপচয় হওয়ায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।