উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নরসিংদীতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে মাঠপর্যায়ের প্রথম দিনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। রোববার (২২ নভেম্বর ২০২৬) নরসিংদী জেলা পুলিশ লাইন্স মাঠে প্রার্থীদের শারীরিক মাপ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।
নিয়োগ বোর্ডের সভাপতি ও নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক, বিপিএমসহ পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। তারা প্রার্থীদের শারীরিক যোগ্যতা ও নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করেন।
নিয়োগ প্রক্রিয়া নিয়ে পুলিশ সুপার বলেন, সম্পূর্ণ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে এই নিয়োগ সম্পন্ন হবে। কোনো দালাল বা প্রতারক চক্রের প্রলোভনে পা না দিতে তিনি সকল প্রার্থীকে বিশেষ সতর্কবার্তা প্রদান করেন।