উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দিল্লির ইশারায় একটি আধিপত্যবাদী শক্তি এ দেশে অপশক্তিকে আবার সক্রিয় করে তুলছে। রাষ্ট্রের মধ্যে আরেকটি শক্তির দাপট দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। আজ রোববার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নববর্ষ প্রকাশনা উৎসব ২০২৭ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Gopalganj clashes Gopalganj clashes Gopalganj clashes Gopalganj clashes Gopalganj clashes
গোপালগঞ্জে টানা সংঘর্ষ, অবরোধ, অগ্নিসংযোগ এমনকি পুলিশের গাড়িতে ও থানায় আগুন দেওয়ার ঘটনার প্রসঙ্গ টেনে জামায়াতের এই নেতা বলেন, বাংলাদেশে অনেক রাজনৈতিক সহিংসতা দেখা গেছে। কিন্তু থানা থেকে পুলিশকে থালাবাসন, রাইফেল, বন্দুক ও বিছানাপত্র নিয়ে পালিয়ে যেতে দেখা যায়নি। এখন পুলিশকে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। মিছিল থেকে গাড়ি ভাঙচুর হচ্ছে, পুলিশের ওপর হামলা হচ্ছে এবং কয়েকটি জেলায় তাণ্ডব চালানো হচ্ছে।
Dialogue Dialogue Dialogue Dialogue Dialogue Dialogue Dialogue Dialogue Dialogue
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে চায়ের আমন্ত্রণ জানিয়েছিলেন এবং তাঁরা দুজন এক জায়গায় বসেছেন বলে জানান গোলাম পরওয়ার। কিন্তু তাঁদের মধ্যে কী আলোচনা হয়েছে, তা কেউ প্রকাশ করেননি এবং গণমাধ্যমেও কেউ কিছু বলেননি। এই সংলাপ যেন দেশ ও জাতির কল্যাণে হয় এবং এর মাধ্যমে ফ্যাসিবাদ ও অপশক্তির তাণ্ডব বন্ধ হয়, সেই প্রত্যাশা জানান তিনি।
Workers wages Workers wages Workers wages Workers wages Workers wages
শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানিয়ে তিনি বলেন, বিভিন্ন এনজিও ও সংস্থা বিদেশি অর্থায়নে শ্রমিকদের মজুরি নিয়ে নানা হিসাব দিচ্ছে। কিন্তু এই উচ্চ দ্রব্যমূল্যের বাজারে ১৪ বা ১৮ হাজার টাকায় শ্রমিকদের ন্যূনতম জীবনমান নিশ্চিত করা সম্ভব নয়। অনুষ্ঠানে সংকট উত্তরণে সরকার, প্রশাসন, মালিক ও শ্রমিক—সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।