উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চীনের ঝেজিয়াং প্রদেশে আয়োজিত ‘ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন্টিগ্রেশন ফর টু-ওয়ে এমপাওয়ারমেন্ট ম্যাচমেকিং কনফারেন্স’-এ অংশ নিয়েছে বাংলাদেশের জিফোরনেক্সট ভেঞ্চারস। ঝেজিয়াং প্রদেশের বাণিজ্য বিভাগ ও ওয়েনঝৌ বাণিজ্য ব্যুরোর আয়োজনে এই সম্মেলনে বিভিন্ন দেশের কূটনীতিক, সরকারি কর্মকর্তা ও ব্যবসায়িক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে ওয়েনঝৌর বিনিয়োগ পরিবেশ, শিল্প খাতের উন্নয়ন ও বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া আন্তর্জাতিক ক্রেতা ও বিনিয়োগকারীদের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনের লক্ষ্যে বিশেষ ম্যাচমেকিং কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
জিফোরনেক্সট ভেঞ্চারসের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ছাইয়েদুল ইসলাম এই সম্মেলনে অংশ নিয়ে চীনা উৎপাদনকারী ও সরবরাহকারীদের সাথে নতুন ব্যবসায়িক সম্পর্ক তৈরির সম্ভাবনা যাচাই করেন। এর মাধ্যমে বাংলাদেশ ও চীনের বেসরকারি খাতের মধ্যে বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচিত হওয়ার আশা করা হচ্ছে।
ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সেতুবন্ধন হিসেবে কাজ করার পাশাপাশি পণ্য সংগ্রহ ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে কাজ করতে আগ্রহী জিফোরনেক্সট ভেঞ্চারস। এই উদ্যোগের ফলে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে নতুন সুযোগ তৈরি হয়েছে।