উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে চারজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে থানা পুলিশ।
গ্রেফতারকৃতদের মধ্যে দুইজন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি এবং অপর দুইজন মাদক সেবনের দায়ে দণ্ডপ্রাপ্ত। গ্রেফতাররা হলেন পশ্চিম চরবরমা এলাকার মো. জসিম, তার স্ত্রী হোসনে আরা বেগম এবং মোহাম্মদপুর এলাকার গোলাম হোসেন অভি ও গোলাম ফারুক কাউছার।
পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(৫) ধারায় মোবাইল কোর্টের মাধ্যমে অভি ও কাউছারকে ১০০ টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছিল। চন্দনাইশ থানার ওসি এস.এম. দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে পরিচালিত এই অভিযান শেষে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।