উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
প্রায় তিন সপ্তাহের নেতৃত্বশূন্যতা কাটিয়ে নতুন সাংগঠনিক নেতৃত্ব পেল চুয়াডাঙ্গা জেলা জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার (২১ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন এই কমিটির ঘোষণা দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে জুয়েল মাহমুদকে সভাপতি এবং কৌশিক আহমেদ রানাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া মো. সাইফুল ইসলামকে সিনিয়র সহসভাপতি ও মো. আরাফাত হোসেনকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। কেন্দ্রীয় নির্দেশনায় আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য যে, গত ১ নভেম্বর মেয়াদোত্তীর্ণ হওয়ার কারণ দেখিয়ে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের আগের কমিটি বিলুপ্ত করেছিল কেন্দ্রীয় সংসদ। ২০১৮ সালের ৫ জুন গঠিত সেই কমিটির সভাপতি ছিলেন শাহজাহান খান এবং সাধারণ সম্পাদক ছিলেন মোমিনুর রহমান মালিতা।