উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ব্রাজিলের জাতীয় দলের ডিফেন্ডার কাতেলেন সুজা ফেইতোজা ফের মক্কায় ওমরাহ পালন করেছেন। গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তিনি পবিত্র নগরীতে গিয়ে এই ইবাদত সম্পন্ন করেন, যা বর্তমানে ক্রীড়াঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
১৯৯৬ সালে সাও পাওলোতে জন্ম নেওয়া কাতেলেন রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলানের মতো ইউরোপের বড় ক্লাবে খেলেছেন। বর্তমানে তিনি সৌদি আরবের ক্লাব আল হিলালের হয়ে পেশাদার ফুটবল ক্যারিয়ার চালিয়ে যাচ্ছেন।
ক্যাথলিক পরিবারে বড় হওয়া কাতেলেন জানান, সৌদি আরবে এসে মুসলিম সতীর্থদের সংস্পর্শে তিনি ইসলামের প্রতি আগ্রহী হন। দীর্ঘদিনের পড়াশোনা ও আলোচনার পর এ বছরের ১৬ ফেব্রুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করেন।
এর আগে তিনি প্রথমবার ওমরাহ পালনের অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। ক্যারিয়ারের পাশাপাশি নিজের জীবনের এই নতুন অধ্যায় নিয়ে তিনি অত্যন্ত কৃতজ্ঞ বলে জানিয়েছেন।