উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গড্ডা ইসরা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় শনিবার সকালে অভিভাবক ও প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘ইসলামী পেরেন্টিং ও আদরের সন্তানদের নিয়ে আমাদের প্রত্যাশা ও বাস্তবতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে এই আয়োজনে অভিভাবকরা অংশ নেন।
মাদ্রাসার চেয়ারম্যান মোহাম্মদ ইসরাফিল হাজারীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাবেক কারিকুলাম বিশেষজ্ঞ ড. মোহাম্মদ হেদায়েত উল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাহফুজ আজিম এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা বেলাল হোসেন।
অনুষ্ঠানে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও জনপ্রতিনিধিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আলোচনা শেষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।