উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ক্রিকেটের ঐতিহাসিক ভেন্যু লর্ডসে প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। একমাত্র এই টি-টোয়েন্টি ম্যাচে লিটন দাসদের প্রতিপক্ষ হবে নেপাল। আগামী ২০২৭ সালের ৩ জুন বৃহস্পতিবার বহুল প্রতীক্ষিত এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। গত ১৯ নভেম্বর মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব এমসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
একই দিনে ঐতিহাসিক এই মাঠে ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি ব্লাস্টের একটি ম্যাচও অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে একদিনে আন্তর্জাতিক ও ঘরোয়া পুরুষদের ক্রিকেটের এমন দ্বৈত আয়োজন লর্ডসে এবারই প্রথম। এর আগে লর্ডসে কখনো পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেনি টাইগাররা। আগামী বছরের মে মাসের শেষদিকে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে দীর্ঘ ১৭ বছর পর লর্ডসে ফিরবে বাংলাদেশ।
ম্যাচটি প্রসঙ্গে বিসিবি সভাপতি তামিম ইকবাল জানান, লর্ডসে খেলা বাংলাদেশের জন্য সব সময়ই বিশেষ সম্মানের। এমসিসির প্রধান নির্বাহী ও সচিব রবার্ট লসন বলেন, বাংলাদেশ ও নেপালকে লর্ডসে স্বাগত জানাতে তারা রোমাঞ্চিত। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপালের সভাপতি চতুর বাহাদুর চাঁদ এটিকে নেপালের জন্য ঐতিহাসিক উপলক্ষ হিসেবে উল্লেখ করেছেন।