উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতীয় দৈনিক সরেজমিন বার্তার সাতক্ষীরার স্টাফ রিপোর্টার মোস্তাফিজুর রহমান ইন্তেকাল করেছেন। রাত ১১টার দিকে সাতক্ষীরার কুলিয়া এলাকায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর এই আকস্মিক মৃত্যুতে মানিকগঞ্জ জেলার সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা তাঁর প্রয়াণকে সংবাদকর্মী পরিবারের একজন সদস্যকে হারানোর মতো বেদনাদায়ক বলে অভিহিত করেছেন।
আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয়স্বজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।