উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলা জিয়া মঞ্চের সহ-সভাপতি এবং আসন্ন বলধারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী টুটুল মিয়া। শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) এক শুভেচ্ছা বার্তায় তিনি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করেন।
শুভেচ্ছা বার্তায় টুটুল মিয়া দেশের উন্নয়ন, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং জনগণের কল্যাণে প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করেন। তিনি বলেন, জন্মদিন শুধু ব্যক্তিগত উৎসব নয়, বরং একজন নেতার কর্ম ও ভবিষ্যৎ লক্ষ্যকে স্মরণ করার বিশেষ উপলক্ষ। দেশের শান্তি ও সমৃদ্ধি বজায় থাকুক, এটাই তাঁর প্রত্যাশা।
এ সময় টুটুল মিয়ার সঙ্গে উপস্থিত ছিলেন আলমগীর হোসেন, আব্দুল হক, মোকলেস, আমিনুল ইসলাম, আব্দুর রাজ্জাক, ওমর কাজী, লাভলু মিয়া, গিয়াস উদ্দিন, বাহাদুর দেওয়ান, সাদেক আলী, রজ্জব আলী, মজিবর হোসেন, রহমান শারিন, মজিবর, শের আলী, কোহিনুর, বদরউদ্দিন বুদ, রওশন আলী, আকমত আলী, বাদল দেওয়ান, রফিক আলী, আলম হোসেন, ওয়াহেদ আলী, রহিম উদ্দিন, মোকসেদ আলী, রিয়াজুল, জুলমত ও গিয়াস উদ্দিনসহ স্থানীয় নেতাকর্মীরা।
উপস্থিত নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রধানমন্ত্রীর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করেন। তাঁদের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামী দিনে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা ও জাতীয় উন্নয়নের ধারা আরও গতিশীল ও সমৃদ্ধ হবে।