উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ৩নং চরমোহনা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ১৮ ডিসেম্বর ২০২৬ ইং তারিখে ফ্যামিলি কার্ডের সুপারভাইজার ও তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। রায়পুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুর রহমান ভুঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সফিকুর রহমান ভুঁইয়া বলেন, এটি বিএনপির সরকারের প্রথম প্রতিশ্রুতি বাস্তবায়ন হতে যাচ্ছে। জনগণের কল্যাণে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চরমোহনা ইউনিয়নের বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভুঁইয়া এবং উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক জালাল উদ্দীন রানা। এছাড়া ইউনিয়ন বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দও অনুষ্ঠানে অংশ নেন।