উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে নোয়াখালীতে সতর্ক অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। বৃহস্পতিবার শহরের গোদার মসজিদ গ্যারেজ এলাকায় দলটির নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক হারুনর রশীদ আজাদ এবং সদস্য হাফিজুর রহমান। শীর্ষ নেতাদের উপস্থিতিতে গোদার মসজিদ গ্যারেজ এলাকা নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
নেতৃবৃন্দ অভিযোগ করেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা জনমনে আতঙ্ক ছড়াতে নানা ষড়যন্ত্র করছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় বিএনপি রাজপথে অতন্দ্র প্রহরীর মতো সতর্ক রয়েছে বলে তারা উল্লেখ করেন।
কোনো সন্ত্রাসী গোষ্ঠী মাথাচাড়া দেওয়ার চেষ্টা করলে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে দাঁতভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেন বিএনপির নেতারা। কর্মসূচিতে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।