উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন নগরবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে আগ্রাবাদ জাম্বুরি মাঠটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন। এই মাঠটি উন্মুক্ত করার মাধ্যমে এলাকার বিনোদনপ্রেমী মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয়দের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। ডা. শাহাদাত হোসেন জানান, নগরীর সুস্থ বিনোদনের সুযোগ বাড়াতে এবং পরিবেশ রক্ষায় এ ধরনের মাঠ ও পার্কগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।