উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের চন্দনাইশে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সরব হয়েছে বিএনপি। বৃহস্পতিবার বিকেল ৩টায় উপজেলার বরুমতি ব্রিজ এলাকায় দলটির উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এই কর্মসূচিতে নেতৃত্ব দেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ। এতে চন্দনাইশ উপজেলা, পৌরসভা, দোহাজারী পৌরসভা ও উত্তর সাতকানিয়া সাংগঠনিক বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি জসীম উদ্দীন আহমেদ বলেন, দেশের মানুষ শান্তি চায় এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার দাবি করছে। তিনি চন্দনাইশ ও সাতকানিয়া থেকে ফ্যাসিস্ট শক্তিকে নির্মূল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
মিছিল চলাকালে নেতাকর্মীরা আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। আয়োজকরা জানান, দেশব্যাপী চলমান নৈরাজ্যের প্রতিবাদেই মূলত এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে।