উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ১০৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারকৃতদের মধ্যে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি রয়েছেন। বৃহস্পতিবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, বুধবার রাতে উত্তরা থেকে নুরুল ইসলাম নাহিদ ও জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করা হয়। এছাড়া নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তেজগাঁও ও মিরপুরসহ বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে।
তেজগাঁও এলাকা থেকে গ্রেপ্তার ১৪ জনের নাম প্রকাশ করেছে ডিএমপি। মিরপুর বিভাগ থেকেও পাঁচজনকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করা হয়েছে, যাদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। ডিএমপির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।