উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিজয়ের মাস উপলক্ষে ৪০ দিনব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ঢাকাসহ সারা দেশে সমাবেশ, মিছিল, আলোচনা সভা ও সামাজিক কার্যক্রম পরিচালনা করবে দলটি।
আজ বৃহস্পতিবার বিকেলে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই কর্মসূচি ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে জামায়াতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঘোষিত সূচি অনুযায়ী, ২১ নভেম্বর বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ ও মিছিলের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। এরপর ২৫ নভেম্বর ১১টি মহানগরীতে প্রতিবাদ সমাবেশ এবং ডিসেম্বরে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবসে আলোচনা সভা ও বিজয় র্যালি করবে দলটি।