উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের চলমান ষড়যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রামের কালুরঘাট সিএমবি শিল্প এলাকায় বিক্ষোভ মিছিল করেছে মোহরা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন। বিএফআইডিসি রোড থেকে শুরু হয়ে মিছিলটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে আয়োজিত এই কর্মসূচিতে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি ইদ্রিস মিয়া, মোহরা বিএনপির সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্বাস উদ্দিন মামুনসহ দলের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগ নানা চক্রান্ত চালাচ্ছে যা জনগণ মেনে নেবে না। দেশের গণতন্ত্র ও শান্তি রক্ষায় বিএনপি সবসময় ঐক্যবদ্ধ থাকবে এবং যেকোনো দেশবিরোধী অপতৎপরতা কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা দেন তারা।