উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পরিবেশ রক্ষায় বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ জানিয়েছেন, দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং ২০ হাজার কিলোমিটার খাল ও নদী পুনঃখননের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
তুরস্কের আন্তালিয়ায় আয়োজিত কপ৩১ সম্মেলনের বাংলাদেশ প্যাভিলিয়নে এই তথ্য জানানো হয়। তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনায় থ্রি আর পদ্ধতি অর্থাৎ বর্জ্য উৎপাদন হ্রাস, পুনর্ব্যবহার ও পুনঃপ্রক্রিয়াজাতকরণ প্রক্রিয়ার সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার।
অনুষ্ঠানে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ২০২৬-২০৩০ মেয়াদের কৌশলগত পরিকল্পনা প্রথমবারের মতো উপস্থাপন করা হয়। এসব কার্যক্রম পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন।