উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর কাঁঠালবাগান এলাকার একটি ১০তলা আবাসিক ভবনের চতুর্থ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে কাঞ্চন টাওয়ার নামের ওই ভবনে আগুনের সূত্রপাত হয়।
এই ঘটনায় তিন ব্যক্তি দগ্ধ হয়েছেন। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট সকাল ৮টা ৩১ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, সকাল পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা দগ্ধ তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেজ থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। তবে দগ্ধ তিনজনের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।