উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন মো: শফিকুল ইসলাম। বুধবার (১৮ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
পদোন্নতির আগে তিনি ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর পরিচালক (পরিসংখ্যান) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বাংলাদেশ ব্যাংকের ৯ম ও তদূর্ধ্ব গ্রেডের পদে পদোন্নতির নীতিমালা, ২০২২ অনুযায়ী এই পদোন্নতি কার্যকর করা হয়েছে।
পদোন্নতি পাওয়ার পর শফিকুল ইসলামকে পুনরায় ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর নির্বাহী পরিচালক (পরিসংখ্যান) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই আদেশে নির্বাহী পরিচালক শবনম শিরিনকে পরিসংখ্যান বিভাগের দায়িত্ব প্রদান করা হয়েছে।