উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের আজবপুর বাজারে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন। পাশাপাশি তিনি এলাকার দীর্ঘদিনের অবহেলিত রাস্তাঘাট পরিদর্শন করেন এবং স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন। এই অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করে এমপি পাপন পরিবেশ রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণের ওপর জোর দেন। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে সরকারের পাশাপাশি সমাজের সব স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। এ সময় সরাইল উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনিসুল ইসলাম ঠাকুর পরিবেশ সংরক্ষণ ও জনদুর্ভোগ নিরসনে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন।
পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দারা জরাজীর্ণ সড়কের কারণে বর্ষাকালে তাদের চরম দুর্ভোগের কথা তুলে ধরেন। এমপি নাদিয়া পাঠান পাপন এলাকাবাসীর সমস্যার কথা শুনে দ্রুত সংস্কার কাজ বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন। তিনি জানান, প্রত্যন্ত অঞ্চলের উন্নয়নে সরকার সমান গুরুত্ব দিচ্ছে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা হবে।