উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কুমিল্লার তিতাস উপজেলার ৯ নম্বর মজিদপুর ইউনিয়নের কাকিয়াখালী গ্রামের একটি গুরুত্বপূর্ণ সেতুর পিলারের বেহাল অবস্থা দেখা দিয়েছে। সেতুর পিলার ও কাঠামোর এই দুরবস্থায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে।
এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত প্রয়োজনীয় সংস্কার ও মেরামতের উদ্যোগ নেওয়া না হলে সেতুটি আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। এর ফলে সাধারণ মানুষের দৈনন্দিন চলাচলে বড় ধরনের দুর্ভোগ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সেতুটি সরেজমিনে পরিদর্শন করবে বলে আশা করছেন এলাকাবাসী। সেইসঙ্গে তারা সেতুটি প্রয়োজনীয় সংস্কার অথবা নতুন করে নির্মাণের দাবি জানিয়েছেন।