উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর রামপুরা থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে চালানো এই বিশেষ অভিযানে তাদের আটক করা হয় বলে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন রামগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ, ২৩ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজু, ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য নাসির উদ্দিন, থানা ছাত্রলীগের সদস্য রবিউল ইসলাম মুন্না, থানা আওয়ামী লীগের সদস্য আনোয়ারুল হক এবং যুবলীগ সদস্য মো. সৌরভ ইবনে নবী মৃদুল।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বর্তমানে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।