উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ময়মনসিংহের ত্রিশালে পিএফজি ও ওয়াইপিএজি’র আয়োজনে কার্যক্রম পর্যালোচনা ও স্থায়িত্ব বিষয়ক এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় স্থানীয় মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে এই সভাটি আয়োজিত হয়।
পিএফজি ত্রিশাল শাখার কো-অর্ডিনেটর মোশারফের সভাপতিত্বে এবং কবি আরিফুল ইসলামের সঞ্চালনায় সভায় বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ময়মনসিংহ অঞ্চলের মাঠ সমন্বয়কারি মোহাম্মদ আখতারুজ্জামানসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন।