উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ এর আওতায় একটি ফ্রিজ কিনে তাক লাগানো উপহার পেলেন মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের গৃহিণী মোছাঃ লিপিয়ারা। ফ্রিজ কেনার পর ডিজিটাল নিবন্ধন করতেই তিনি জিতে নেন এসি, টেলিভিশন, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেনসহ ঘরভর্তি বিভিন্ন ইলেকট্রনিক পণ্য। এই প্রাপ্তিতে লিপিয়ারার পরিবারে বইছে খুশির বন্যা এবং এলাকায় তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য।
গত ১৫ নভেম্বর, ২০২৬ তারিখে বামন্দী বাজারে মার্সেলের পরিবেশক প্রতিষ্ঠান ‘তাজ ইলেকট্রনিক্স’ আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ী লিপিয়ারার হাতে উপহার তুলে দেন অভিনেতা ইরফান সাজ্জাদ ও অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। অনুষ্ঠানে মার্সেলের উর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনপ্রিয় কৌতুক অভিনেতা আবু হেনা রনি।
উল্লেখ্য, গত ১৭ অক্টোবর থেকে শুরু হওয়া মার্সেলের এই ক্যাম্পেইনটি আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত চলবে। এই ক্যাম্পেইনের আওতায় ফ্রিজ, টিভি, এসি বা ফ্যান কিনে গ্রাহকরা ঘরভর্তি উপহারসহ বিদেশ ভ্রমণ ও ক্যাশব্যাকের সুযোগ পাচ্ছেন। লিপিয়ারার মতো সাধারণ ক্রেতাদের এমন বিশাল উপহার দিয়ে মার্সেল তাদের প্রতিশ্রুতির প্রমাণ রেখেছে বলে মন্তব্য করেন আমন্ত্রিত অতিথিরা।