উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পিরোজপুরের নেছারাবাদে উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সিজন-১-এর ফাইনাল খেলা। শুক্রবার ৬ নভেম্বর অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ট্রাইব্রেকারে ৫-৪ গোলে রাহুতকাঠী যুব কল্যাণ পরিষদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় লিটন স্মৃতি দুরন্ত তরুণ সংঘ।
ফাইনাল খেলার উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর এমপি। উদ্বোধনী আয়োজনের মধ্য দিয়ে মাঠে উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয় এবং পুরো খেলাজুড়েই দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়।
নির্ধারিত সময়ের খেলায় উভয় দল একাধিক আক্রমণ চালালেও কোনো দলই গোলের দেখা পায়নি, ফলে খেলা গোলশূন্য ড্র থাকে। পরে ট্রাইব্রেকারে ৫-৪ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে লিটন স্মৃতি দুরন্ত তরুণ সংঘ শিরোপা নিজেদের ঘরে তোলে এবং রানার্সআপ হয় রাহুতকাঠী যুব কল্যাণ পরিষদ।
স্থানীয় পর্যায়ে ক্রীড়াঙ্গনকে আরও প্রাণবন্ত করা এবং তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করার ক্ষেত্রে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।