উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একাডেমিক ও অবকাঠামোগত পূর্ণতা লাভ করে। এই সময়কালে বিশ্ববিদ্যালয়ে আধুনিক উচ্চশিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হয় এবং শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার জন্য যুগান্তকারী ‘শাটল ট্রেন’ ব্যবস্থা চালু করা হয়।
১৯৯২ সালে আইন বিভাগ, ১৯৯৩ সালে ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স এবং ১৯৯৪ সালে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ চালুর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও বিস্তৃত হয়। পরবর্তীতে ২০০৪ সালে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ এবং ২০০৫ সালে ইনস্টিটিউট অব এডুকেশন, রিসার্চ অ্যান্ড ট্রেনিং প্রতিষ্ঠার মাধ্যমে গবেষণা ও বিশেষায়িত শিক্ষার সুযোগ বৃদ্ধি পায়।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন জানান, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের তিন মেয়াদে বিশ্ববিদ্যালয়টি একাডেমিক সম্প্রসারণ ও অবকাঠামোগত উন্নয়ন পায়। এছাড়া বর্তমানে ৪৮টি বিভাগ, ৬টি ইনস্টিটিউট ও ১০টি অনুষদ নিয়ে ২৭ হাজারের বেশি শিক্ষার্থী নিয়ে বিশ্ববিদ্যালয়টি তার হীরকজয়ন্তী উদ্যাপনের প্রস্তুতি নিচ্ছে।