উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে মঙ্গলবার সকালে রাজধানীর মিরপুরে রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান জানান, দারুসসালাম ও শাহ আলী এলাকা থেকে শ্রমিকেরা মিছিল নিয়ে ১০ নম্বর গোলচত্বরে আসার চেষ্টা করেন। পুলিশের বাধার মুখে তারা পিছু হটলে বর্তমানে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এদিকে মিরপুর-১১ নম্বরেও শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করলে পল্লবী থানা পুলিশের বাধার মুখে পড়ে। পল্লবী থানার ওসি জালাল উদ্দিন জানান, শ্রমিকেরা সড়কের পাশে অবস্থান নিয়ে কিছুক্ষণ দাবি-দাওয়ার বিষয়ে কথা বলে চলে যান।
বর্তমানে মিরপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ ও বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। উল্লেখ্য, শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি নিয়ে গত সোমবার হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে, যা আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে।