উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। শনিবার (১৪ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে হারের পর ক্ষুব্ধ দর্শকরা গ্যালারিতে আগুন ধরিয়ে দেন। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ম্যাচের ৮৫তম মিনিটে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের ভুলে গোলটি করেন পাকিস্তানের আব্দুল সামাদ শেহজাদ। প্রায় ৬৪ শতাংশ বলের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখলেও গোলপোস্টের বাধা ও ফিনিশিংয়ের অভাবে গোল পায়নি বাংলাদেশ। এই জয়ে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিল পাকিস্তান।
ম্যাচ শেষে খেলোয়াড়দের মধ্যে চরম হতাশা দেখা দেয় এবং অনেককে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। গোল হজমের পর থেকেই গ্যালারিতে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল এবং শেষদিকে মাঠে ফ্লেয়ার ছুড়ে মারা হয়। আগামী মঙ্গলবার শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান।