উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ময়মনসিংহের নান্দাইলে বিবাহিত বনাম অবিবাহিতদের মধ্যে একটি ফাইনাল হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। ৬ নভেম্বর/২৬ শুক্রবার ৪ ঘটিকায় নান্দাইল উপজেলার ১৩ নং চরবেতাগৈর ইউনিয়নের চরকামটখালী গ্রামের মাঠে এই খেলা হয়। ঐক্যবদ্ধ তরুণ সমাজের উদ্যোগে আয়োজিত কাবাডি ফাইনাল/২৬ অত্যন্ত শান্তিপূর্ণ ও প্রতিযোগিতামূলকভাবে শেষ হয়।
সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির আহবায়ক ফরিদ উদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাকিজা গ্ৰুপের ডিজিএম ইঞ্জিনিয়ার মোঃ সাদিকুর রহমান। চর উত্তরবন্দ এম,এইচ উচ্চবিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মোঃ আলাউদ্দিনের পরিচালনায় খেলাটি পরিচালিত হয়।
খেলার ফলাফল অনুযায়ী বিবাহিত দল অবিবাহিত দলের ২৭ পয়েন্টের বিপরীতে ২৮ পয়েন্ট অর্জন করে। মাত্র ১ পয়েন্টের ব্যবধানে অবিবাহিতদের পরাজিত করে বিবাহিত দল চ্যাম্পিয়ন ট্রফি জয়লাভ করে।