উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নরসিংদী পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে আজ ১৬ নভেম্বর, ২০২৬ তারিখে পুলিশ সদস্যদের ড্রেসরুলসহ সার্বিক শৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। অফিসার ও ফোর্সের সমন্বয়ে আয়োজিত এই প্যারেডে অভিবাদন গ্রহণ ও পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক বিপিএম।
উক্ত মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুর। প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও প্যারেডের মান উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
কুচকাওয়াজে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানিয়ে এবং তাদের সুস্থতা কামনা করে পুলিশ সুপার প্যারেড সমাপ্ত করেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন ইউনিটের ইনচার্জগণ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।