উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে, বিএনপি সরকার জাতীয় ঐক্যের নামে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের চেষ্টা করছে। সোমবার রাতে যুক্তরাজ্যের লন্ডনে এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, এই সুযোগ দেওয়ার ফলেই বিএনপি আজ নিজেই সংকটের মুখে পড়েছে এবং তাদের নেতা-কর্মীরা হামলার শিকার হচ্ছেন।
নাহিদ ইসলাম সরকারের প্রতি প্রশ্ন রেখে বলেন, সংস্কার ও বিচার প্রক্রিয়া সম্পন্ন না করে কিসের ভিত্তিতে জাতীয় ঐক্যের কথা বলা হচ্ছে। তিনি অবিলম্বে জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত অপরাধের বিচার নিশ্চিত করা এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকর করার জোরালো দাবি জানান।
অনুষ্ঠানটি শেষে ভেন্যুর সামনে জাতীয় নাগরিক পার্টি ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অনুষ্ঠানস্থলে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং নাহিদ ইসলাম কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সেখান থেকে বেরিয়ে যান।