উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পাবনার চাটমোহর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে এক মাদকসেবীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার ১৬ নভেম্বর ২০২৬ তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খালিদ হাসানের নেতৃত্বে নতুন বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ শাকিল আহম্মেদ (২৬), যার বাড়ি চাটমোহর থানার ছোট শালিখা গ্রামে। গাঁজা সেবনের দায়ে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও দুই মাসের কারাদণ্ড ভোগ করতে হবে বলে জানান ম্যাজিস্ট্রেট।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ মোঃ অলিউর রহমান জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।