উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কাতারে অনুষ্ঠেয় আসন্ন এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিজ্ঞ ক্রিকেটার সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন ও আফিফ হোসেনকে এই দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। জাতীয় দলের খেলোয়াড় সাইফ হাসানকে এই দলের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে।
আগামী ১৯ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে ১৯ নভেম্বর হংকংয়ের মুখোমুখি হবে। এরপর ২১ নভেম্বর আফগানিস্তান ‘এ’ এবং ২৩ নভেম্বর শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ। টুর্নামেন্টের সেমিফাইনাল ২৬ ও ২৭ নভেম্বর এবং ফাইনাল ম্যাচ ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড: সাইফ হাসান (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, ইফতেখার হোসেন, শাহাদাত হোসেন দীপু, ইয়াসির আলী, সাব্বির রহমান, আফিফ হোসেন, ইরফান শুক্কুর, সামিউন বাসির, রাকিবুল হাসান, মোহাম্মদ রুবেল, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, ইকবাল হোসেন, রিপন মন্ডল ও মোহাম্মদ সাইফউদ্দিন।