উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সোমবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশকে ডিএফসি অর্থায়নের আওতায় অন্তর্ভুক্ত করার ঘোষণা দেওয়া হয়েছে। সংস্থাটির মতে, এই সিদ্ধান্ত বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের চাহিদা পূরণে বেসরকারি বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডিএফসির এই অর্থায়ন ও বিনিয়োগ ঝুঁকি কমানোর সুবিধার ফলে ঝুলে থাকা বিভিন্ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের পথ প্রশস্ত হবে। এর মাধ্যমে অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধির নতুন সুযোগ তৈরি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা বেন ব্ল্যাক জানিয়েছেন, এই উদ্যোগের ফলে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অংশীদারত্ব আরো গভীর হবে। দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি অর্জনে এটি বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করবে এবং বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে সহায়তা করবে।
সংস্থাটি আরও জানায়, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে কৌশলগত মার্কিন বিনিয়োগের বড় সম্ভাবনা রয়েছে। মুক্তবাজার অর্থনীতির ভিত্তিতে প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর আঞ্চলিক উপস্থিতি বাড়ানোর লক্ষ্য নিয়েই ডিএফসি কাজ করে যাচ্ছে।