উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মহানগর শ্রমিক দলের সম্ভাব্য সভাপতি পদপ্রার্থী নজরুল ইসলাম নিয়াজীর নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং চট্টগ্রামের মাটিতে তাদের কোনো ধরনের তৎপরতা চলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, শ্রমিক দল সবসময় সাধারণ মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষায় রাজপথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। যেকোনো ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় তারা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
উক্ত কর্মসূচিতে সাবেক কোতোয়ালি থানা শ্রমিক দলের সভাপতি সালেহ আহমদ, সাধারণ সম্পাদক মিজান, রিয়াজউদ্দিন বাজার শ্রমিক দলের সভাপতি বাবলুসহ বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণভাবে এই বিক্ষোভ ও সমাবেশ শেষ হয়।