উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গাজীপুর মহানগর শাখার ১০ সদস্যবিশিষ্ট একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদনে গঠিত এই কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহমুদ হাসান রাজু।
সোমবার (১৬ নভেম্বর ২০২৬) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি এই কমিটি অনুমোদন করেছেন।
ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাজেদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক করা হয়েছে শেখ ইমরান রেজাকে। এছাড়া সহসভাপতি হিসেবে মোহাম্মদ ফয়সাল হোসেন ও নাজমুল খন্দকার সুমনকে দায়িত্ব দেওয়া হয়েছে।