উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর লালবাগ ও কামরাঙ্গীরচর এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডিএমপি জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের নাম মো. মাসুম (৪৪) এবং হৃদয় হাসান (২৪)। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার মাসুম লালবাগ থানা যুবলীগের সদস্য এবং স্থানীয় ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইকবাল হোসেনের অন্যতম সহযোগী। অপর গ্রেপ্তার হওয়া ব্যক্তি হৃদয় কামরাঙ্গীরচর থানা যুবলীগের সদস্য হিসেবে সক্রিয় ছিলেন।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার হওয়া উভয় যুবলীগ সদস্যের বিরুদ্ধে বর্তমানে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।