উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফেনীর ছাগলনাইয়া থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জনাব আশরাফুল ইসলাম। এর আগে তিনি একই জেলার পরশুরাম মডেল থানায় সফলতার সাথে অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করেছিলেন।
নতুন কর্মস্থলে যোগ দিয়ে তিনি ছাগলনাইয়া এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ শুরু করেছেন। অপরাধ দমন, মাদক ও চুরি-ছিনতাই প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই তার মূল লক্ষ্য।
পুলিশ ও সাধারণ মানুষের পারস্পরিক সহযোগিতায় এই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত ও জনবান্ধব হবে বলে স্থানীয়রা প্রত্যাশা করছেন। ফেনী জেলা প্রতিনিধি এম.এ কাজী আজিম এই তথ্য নিশ্চিত করেছেন।