উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গোপালগঞ্জে লগি-বইঠা ও দেশি অস্ত্র নিয়ে আওয়ামী লীগের মহড়ার পর কঠোর অবস্থানে সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছে এবং মোতায়েন করা হয়েছে ছয় প্লাটুন বিজিবি। সরকারের উচ্চপর্যায়ের একাধিক বৈঠকে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনী ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করছে। তবে আওয়ামী লীগ যদি সীমা লঙ্ঘন করে বা অরাজকতা তৈরি করে, তবে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সরকার কোনো উসকানির ফাঁদে পা না দিয়ে পরিস্থিতি নজরে রাখছে।
গোয়েন্দা তথ্যানুযায়ী, বিভিন্ন জেলা থেকে নেতা-কর্মীরা গোপালগঞ্জে জড়ো হচ্ছেন এবং বিদেশ থেকে উসকানি দেওয়া হচ্ছে। সরকারি স্থাপনায় হামলার আশঙ্কা থাকলেও সরকার প্রাণহানির ঝুঁকি এড়াতে সতর্ক রয়েছে। ডিসি ও এসপি বদলের পাশাপাশি প্রশাসন ও পুলিশের অদক্ষতা দূর করতেও সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে।