উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকার ধামরাইয়ে দক্ষিণপাড়া যুব সমাজের আয়োজনে দক্ষিণপাড়া ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-১৪)-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় আয়োজিত এই জমজমাট ফাইনালে পাওয়ার হাউস এফসি ও ফ্যালকন ফিউরি এফসি মুখোমুখি হয়।
টুর্নামেন্ট পরিচালনা পরিষদের সভাপতি ও পৌর যুবদলের সদস্য সহিদুল ইসলাম সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন। খেলাটির উদ্বোধন করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব শামসুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্থানীয় বিএনপি ও পৌর নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখাই এই টুর্নামেন্ট আয়োজনের মূল লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকরা।