উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বরিশালের বাকেরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হারুন-অর-রশিদ জোমাদ্দারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টায় গারুড়িয়া ইউনিয়নের গনি মার্কেটস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে গোলাপ হারুন জোমাদ্দারের খোঁজখবর নেন। এ সময় হারুন জোমাদ্দার তাঁর নির্বাচনী পথচলার সফলতা কামনা করে দোয়া করেন। পাশাপাশি গোলাপ নির্বাচনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
এ সময় গারুড়িয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।