উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ন্যাটোতে যোগদানের বিনিময়ে ইউক্রেনকে রাশিয়ার কাছে কিছু ভূখণ্ড ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার প্রকাশিত এক বক্তব্যে এ কথা জানান। রাশিয়া বরাবরই বলে আসছে, ইউক্রেনের ন্যাটোতে যোগদান তাদের জন্য একটি লাল রেখা।
জেলেনস্কি বলেন, পশ্চিমা অংশীদারদের সঙ্গে নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে আলোচনা করছে কিয়েভ। যেকোনো চুক্তি গ্রহণের বিষয়ে শেষ পর্যন্ত ইউক্রেনের জনগণই সিদ্ধান্ত নেবে। তিনি জোর দিয়ে বলেন, রুশ সেনারা যেসব ভূখণ্ড দখল করেছে, সেগুলোকে ইউক্রেন কখনোই রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেবে না।
জেলেনস্কি আরও বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছিল, ইউক্রেন যদি ন্যাটোতে যোগ দেয়, তাহলে কি তারা দনবাস থেকে সেনা প্রত্যাহার করবে। এই প্রথম এমন প্রশ্ন তোলা হলো। তিনি জানান, ইউক্রেনকে এ ধরনের প্রতিরক্ষা সহায়তা দেওয়ার পর তারা ইউক্রেনকে এভাবে ছেড়ে দিতে পারে না।
এদিকে জেলেনস্কির বক্তব্যের বিষয়ে ন্যাটো ও ওয়াশিংটন এখনো সরাসরি কোনো মন্তব্য করেনি। ট্রাম্পের জামাতা কুশনার এক পোস্টে জানান, কঠোর প্রচেষ্টা অব্যাহত রেখে যুদ্ধের অবসানে পথ খোঁজার চেষ্টা চলছে এবং আলোচনায় বেশ কয়েকটি নতুন ধারণা উঠে এসেছে।