উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিশ্বের নবীনতম রাষ্ট্র দক্ষিণ সুদানের প্রথম জাতীয় নির্বাচন আরও একবার পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ডিসেম্বরে হওয়ার কথা থাকলেও, নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে।
শনিবার দেশটির নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী ১১ ফেব্রুয়ারি দক্ষিণ সুদানে প্রেসিডেন্ট ও আইনসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য যে, আগামী ২২ ডিসেম্বর দেশটিতে ভোটগ্রহণের প্রাথমিক পরিকল্পনা ছিল। তবে দীর্ঘদিনের জাতিগত ও রাজনৈতিক সংঘাতের কারণে এর আগেও কয়েক দফায় নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছিল।