উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ১ নং কালকিনি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বর্তমান ইউনিয়ন বিএনপি সভাপতি ও মেম্বার মেহেদী হাসান লিটন। স্থানীয় হাটে-বাজারে এবং সাধারণ মানুষের মুখে এখন তাকে ঘিরেই চলছে ব্যাপক আলোচনা।
বিগত সরকারের আমলে নানা বাধা, হামলা ও মামলার শিকার হওয়া সত্ত্বেও মাঠ ছাড়েননি এই ত্যাগী নেতা। সাধারণ মানুষ তাকে একজন পরীক্ষিত, সৎ এবং জনবান্ধব নেতা হিসেবেই দেখছেন, যিনি সব সময় নদীভাঙা ও অসহায় মানুষের পাশে থেকেছেন।
মেহেদী হাসান লিটন বলেন, জনগণ নির্বাচিত করলে কমলনগর উপজেলা প্রশাসনের সহায়তায় নদীভাঙা হতদরিদ্রদের সরকারি সুযোগ-সুবিধার আওতায় আনতে তিনি সর্বাত্মক চেষ্টা করবেন। তিনি চেয়ারম্যান হওয়ার চেয়ে জনগণের সেবক হিসেবে কাজ করতেই বেশি আগ্রহী।
উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী ও সাধারণ সম্পাদক এম দিদার জানান, মেহেদী হাসান লিটন দলের একজন পরীক্ষিত ও জনপ্রিয় ব্যক্তি। দুঃসময়ে দলের জন্য তার ত্যাগ ও অবদানের কথা স্মরণ করে তারা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।