উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিউজিল্যান্ড সফরে দুর্দান্ত ফর্মে থাকা ভারত চতুর্থ ওয়ানডেতে এক বিব্রতকর রেকর্ডের মুখোমুখি হয়েছে। মাউন্ট মঙ্গানুইয়ে টসে হেরে আগে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড উইল ইয়ংয়ের ১২৫ ও টিম সেইফার্টের ৫৮ রানের সুবাদে ৩৩৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়।
বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বড় বিপর্যয়ে পড়ে সফরকারীরা। ম্যাট হেনরির করা ইনিংসের প্রথম ওভারেই রোহিত শর্মা, বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার সাজঘরে ফিরে গেলে কোনো রান যোগ করার আগেই তিন উইকেট হারায় ভারত। ওয়ানডে ইতিহাসে এটি ভারতের প্রথম এমন ঘটনা।
ওয়ানডে ক্রিকেটে শূন্য রানে তিন উইকেট হারানোর ঘটনা ক্রিকেটের ইতিহাসে এটি পঞ্চম। এর আগে চলতি বছর মিরপুরে বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া এবং অতীতে পাকিস্তান ও বাংলাদেশও এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছিল।