উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গাজীপুরে অনুষ্ঠিত লক্ষ টাকার পুরস্কারমূল্যের মেগা ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জয়ী হয়েছে শিরিরচালা ফুটবল একাদশ। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ম্যাচে তারা ৩-১ গোলে কালিয়াকৈর ব্রাদার্স ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ভাওয়ালগড় ইউনিয়নের নয়াপাড়া গ্রামে ভাওয়াল টাইগার্স ক্লাবের আয়োজনে এই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের এই সমাপনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। এছাড়া বাংলাদেশ আইন সমিতির সভাপতি এ কে এম আফজাল-উল মুনীর টুর্নামেন্টটির উদ্বোধন করেন। আয়োজক কমিটির আহ্বায়ক মো. সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।