উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ২ নম্বর পাঁচবাগ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন মো. সাইদুল ইসলাম। ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার নিয়ে তিনি সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন।
নির্বাচনী প্রচারণায় সাইদুল ইসলাম শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার উন্নতির প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি ইউনিয়নকে স্মার্ট ও আধুনিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত করার বিশেষ পরিকল্পনা তুলে ধরেন।
তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে সাইদুল ইসলাম যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন। তিনি দক্ষিণ গফরগাঁও ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নির্বাচিত হলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে প্রতিটি নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। ‘উন্নয়ন, সেবা ও মানুষের পাশে’—এই স্লোগানকে সামনে রেখে নির্বাচনী লড়াইয়ে নেমেছেন এই প্রার্থী।