উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার সূচকের সামান্য উত্থান দেখা গেলেও অধিকাংশ কোম্পানির শেয়ার দর কমেছে। দিনের লেনদেন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় শূন্য দশমিক ১৫ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৪৪৪ দশমিক ৯১ পয়েন্টে দাঁড়িয়েছে।
এদিন ডিএস-৩০ সূচক শূন্য দশমিক ০৩ পয়েন্ট বেড়ে দুই হাজার ৫৯ দশমিক ৪০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক এক দশমিক ৯০ পয়েন্ট বেড়ে এক হাজার ৫৭ দশমিক ৩০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইতে মোট ৩৮১টি কোম্পানির ২২ কোটি ৪২ লাখ ৮৯ হাজার ৬০০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৬৯৯ কোটি এক লাখ ১৮ হাজার ৩৫৫ টাকা, যা বুধবার ছিল ৭৫৭ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ৮০৩ টাকা। দিনশেষে ১৩৩টি কোম্পানির শেয়ারদর বাড়লেও ১৯৭টির দর কমেছে এবং ৫১টির দর অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ডিএসইর মোট বাজার মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৬৯ হাজার ৯১৯ কোটি ৬১ লাখ ৪০ হাজার টাকা।